দক্ষিণ ইরানের সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। প্রতিবেদনে হামলার তারিখ উল্লেখ করা হয়নি।
ইরানি কর্মকর্তারা হামলাটিকে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র বলেছে, হরমুজ প্রণালিতে নৌযানে ইরানের হামলার চেষ্টার জবাবে তাদের সর্বশেষ অভিযানে বিমান-প্রতিরক্ষা কেন্দ্র, রাডার ব্যবস্থা, সামুদ্রিক সম্পদ এবং মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইন ও কুয়েত সতর্কতা জারি করেছে। জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি প্রতিহত করা হয়েছে এবং বাকি তিনটি প্রত্যন্ত অঞ্চলে পড়েছে।