যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার খবরে বৃহস্পতিবার জাপানের শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। লেনদেন শুরুর পরপরই নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ১ শতাংশ বেড়ে সকাল ৯টা ৩১ মিনিটে (জিএমটি ০০:৩১) ৬১,৯৩৭.৭৮ পয়েন্টে পৌঁছায়।
ভূ-রাজনৈতিক এই পরিস্থিতির পাশাপাশি বিনিয়োগকারীরা জাপানি ইয়েনের গতিবিধির দিকেও নজর রাখছেন। বাজারে গুঞ্জন রয়েছে, দরপতন ঠেকাতে জাপানি সরকার মুদ্রাবাজারে হস্তক্ষেপ করতে পারে।
আলজাজিরা সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির আশায় বিনিয়োগকারীদের আস্থা সাময়িকভাবে বেড়েছে, যা জাপানের শেয়ারবাজারে উত্থান ঘটিয়েছে।