Web Analytics
তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয় গত বছরের তামিলনাড়ুর কারুরে তার নির্বাচনি সমাবেশে ঘটে যাওয়া প্রাণঘাতী পদপিষ্টের ঘটনার জন্য পুলিশ ও তৎকালীন প্রশাসনকে দায়ী করেছেন। শুক্রবার (১০ জুলাই ২০২৬) কারুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল, অথচ পুরো ঘটনার দায় তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে কারুরে অনুষ্ঠিত ওই সমাবেশে অতিরিক্ত জনসমাগমের কারণে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়, যা রাজ্যজুড়ে আলোচনার জন্ম দেয়। বিজয় বলেন, এটি তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর একটি। তিনি প্রশ্ন তোলেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে থাকে, তবে পুলিশ কেন অনুষ্ঠানটি বাতিল করেনি বা তাকে যেতে বাধা দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, দুর্ঘটনার পর রাজনৈতিক প্রতিপক্ষ তার অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছিল এবং ইঙ্গিত দেন যে ঘটনাটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র থাকতে পারে। মামলাটি প্রথমে তামিলনাড়ু পুলিশের বিশেষ দল তদন্ত করলেও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।