Web Analytics
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ইরাকের জাতীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, জাইদি তেহরানে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।

চলতি বছর যুক্তরাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় আসার পর এটি হবে জাইদির প্রথম ইরান সফর। ট্রাম্প অন্য এক প্রার্থীকে ভেটো দেওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হন। যুক্তরাষ্ট্র সফরে তিনি মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্ব সম্পন্ন করেছেন। ব্যবসায়ী হিসেবে পরিচিত জাইদি ইরাকের দুর্বল অর্থনীতি পুনর্গঠনের এবং মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালানো ইরানপন্থি গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছেন।

এদিকে সাম্প্রতিক হামলায় ইরানের ওপর দায় চাপানোর পর ইরাকের কুর্দিস্তান অঞ্চল অস্থির হয়ে উঠেছে, যেখানে মার্কিন সেনা, বিদেশি তেল কোম্পানি ও নির্বাসিত ইরানি কুর্দি বিদ্রোহীরা অবস্থান করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।