Web Analytics
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ওমান উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার পূর্বে ঘটে। এর পর নয়াদিল্লি পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে। সংঘর্ষের তারিখ বা জাহাজ দুটির নাম উল্লেখ করা হয়নি।

ভারতের দাবি, বিদেশি জলসীমায় টহলে থাকা তাদের যুদ্ধজাহাজের কাছাকাছি পাকিস্তানি জাহাজটি দ্রুতগতিতে ও অনিরাপদভাবে চলাচল করছিল। ভারত এ আচরণকে অগ্রহণযোগ্য ও অপেশাদার বলে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, এটি ১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি।

সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার অনুরোধ পাকিস্তানি কূটনীতিককে জানিয়েছে ভারত। এর আগে ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর বাবর ও ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস গোদাবরি একই ধরনের ঘটনায় জড়িয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।