Web Analytics
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্তকেন্দ্র স্থাপন করা হবে। বুধবার সকালে প্রকল্প এলাকায় নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইন্স, তিনটি ডিসি অফিস ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। পুলিশের জন্য বরাদ্দ ২৯.২১ একর জমির মধ্যে ১৮.৬৩ একরের রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।