Web Analytics
কুমিল্লার লালমাইয়ে জাতীয় যুব দিবসের র‍্যালিতে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা আবু তাহের রনির সঙ্গে অংশ নিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস এবং লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। রোববার বিকেলে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। রনির উপস্থিতি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

আবু তাহের রনি লালমাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। থানা পুলিশ ও আদালত সূত্র অনুযায়ী, গত ৯ মার্চ লালমাই থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, রনি উপজেলা যুব সংগঠনের সভাপতি হওয়ায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাঁর কারাভোগের বিষয়টি তিনি জানতেন না। ওসি বলেন, তিনি নতুন হওয়ায় কার বিরুদ্ধে কী মামলা আছে তা জানেন না। ইউএনও বলেন, রনি তাঁর পরিচালিত একটি এনজিওর পক্ষ থেকে এসেছিলেন। এমপি বলেন, সরকারি অনুষ্ঠানে কারা সঙ্গে ছিলেন, তা তিনি খেয়াল করেননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।