বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক আইনি সহায়তায় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবিতে কংগ্রেসটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে। বিশেষভাবে দুই দেশের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
কংগ্রেস আয়োজন এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য আমিরাতের বিচারমন্ত্রীকে ধন্যবাদ জানান আইনমন্ত্রী। তিনি প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় দেওয়া ও দেশটির অর্থনৈতিক এবং উন্নয়ন কর্মকাণ্ডে অবদানের সুযোগ দেওয়ার জন্যও আমিরাতকে ধন্যবাদ জানান। আমিরাতের বিচারমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বৈঠকে অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।