জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
শফিকুর রহমান বলেন, কোনো অন্যায়কে তাঁরা প্রশ্রয় দেবেন না এবং অন্যায়কে মাথা তুলে দাঁড়াতেও দেবেন না। ডিসেম্বর মাসে দলের অনেক কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসূচি কাউকে ঠেকানোর জন্য নয়। তিনি প্রশ্ন করেন, হাসিনা এতই ভালো হলে দেশ ছেড়ে পালালেন কেন।
জামায়াত আমির বলেন, তাঁরা দেশ ছেড়ে যাননি; যাদের পাপের বোঝা মারাত্মক, তারাই দেশ থেকে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে এবং সরকারের মধ্যে ফ্যাসিস্টের অনেক লক্ষণ দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।