Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন, তবে ইরান এখনো ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি। পাকিস্তান স্থবির হয়ে পড়া এই আলোচনা পুনরায় শুরু করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউট ইউনিভার্সিটির মহাপরিচালক ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মারিয়া সুলতান। তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং উভয় পক্ষকে সতর্ক করেছে যে আলোচনার বিকল্প হলো যুদ্ধ।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়া সুলতান বলেন, যুদ্ধবিরতি না বাড়ালে উপসাগরীয় অঞ্চলের সামরিক পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারত এবং হরমুজ প্রণালির উত্তেজনা আরও বেড়ে যেত, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিবিড় আলোচনায় রয়েছে এবং ইসলামাবাদে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনা শুরু হতে পারে এবং উভয় পক্ষই বুঝতে পারছে যুদ্ধের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতির জন্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।