লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৪৩৭ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৮৩,৮৪৭ জন বাস্তুচ্যুত মানুষ বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান-সমর্থিত হিজবুল্লাহ উত্তর ইসরাইলে রকেট নিক্ষেপ করে। এর জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা চালায় এবং লেবাননের ভেতরে নতুন করে স্থল অভিযান শুরু করে।
ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে, যা সংঘাতের বিস্তারের আশঙ্কা বাড়িয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।