Web Analytics
ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানান, ঘটনার সময় তিনি এবং ব্যাংকের আরও ছয়-সাতজন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর সেখানে অবস্থান করে বলে জানান সরোয়ার মোর্শেদ। সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া কার্যালয়টি পরিদর্শন করেন। তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।