Web Analytics
ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা কোনো প্রস্তাবের ভিত্তিতেই নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে পাঠাবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তুরস্কে এক কূটনৈতিক বৈঠকের ফাঁকে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগও নেই বলে তেহরান জানিয়েছে।

খাতিবজাদেহ জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে বার্তা আদান-প্রদান হয়েছে, তবে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত ও দাবি সামনে এনেছে যা তেহরানের কাছে অতিরঞ্জিত ও অগ্রহণযোগ্য মনে হয়েছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের কিছু অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের দূরত্ব রয়েছে, যা আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

ফলে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় নতুন কোনো অগ্রগতি বা সমঝোতার সম্ভাবনা আপাতত অনিশ্চিত রয়ে গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।