Web Analytics
ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করাচি ও সিন্ধুর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে তাদের প্রায় ১৮০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। দলটি জানায়, রবিবার রাতে এসব অভিযান পরিচালিত হয় এবং এই পদক্ষেপকে তারা রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যা দিয়েছে। পিটিআইয়ের দাবি, ৮ ফেব্রুয়ারির নির্ধারিত বিক্ষোভ বানচাল করতেই এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে।

পিটিআই-সিন্ধুর সভাপতি হালিম আদিল শেখ বলেন, তাদের ৮ ফেব্রুয়ারির ধর্মঘট সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং গ্রেপ্তার বা পুলিশি অভিযানের মাধ্যমে তাদের আন্দোলন থামানো যাবে না।

অন্যদিকে, সিন্ধু সরকার পিটিআইয়ের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে একে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে। কর্তৃপক্ষের দাবি, পিটিআই আসন্ন বিক্ষোভে গতি আনতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!