Web Analytics
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি আগামী ডিসেম্বরে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে সেই বেতন হাতে পাবেন। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বুধবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত বৈঠক শেষে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এ তথ্য জানান।

শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ডিসেম্বরে নতুন মজুরি বাস্তবায়নের বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হয়েছেন। তিনি জানান, পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন এ বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন। একই সময়ে বাবুল আখতার শ্রমিকদের কারখানায় কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার, ১ নভেম্বর, পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের লাগাতার আন্দোলনের মধ্যেই সরকার বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়। বোর্ডে নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষ, সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিরা রয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।