Web Analytics
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে ঘুষ ও কমিশন গ্রহণের ভিডিও ভাইরালের এক দিন পর প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, অন্যথায় ওই দিন বিকেল থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের হিসাব কষতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিও প্রকাশের আগে বিভিন্ন গণমাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।