মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করেছেন, হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে কঠোর সামরিক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি তেহরানকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে যেন কোনো ধরনের জাহাজে হামলা না চালানো হয়।
হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের চলমান ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’-এর সময় যদি কোনো বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু হয়, তবে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে।
তার ভাষায়, কোনো জাহাজে হামলার ঘটনা ঘটলে ইরানকে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে, যা মার্কিন অবস্থানকে আরও স্পষ্ট করে।