Web Analytics
ইরান ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের খবর ঘিরে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। তেলআবিব দাবি করেছে, নেতানিয়াহু আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যদিও আবুধাবি এই খবর অস্বীকার করেছে। এ ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ইসরাইলের সঙ্গে আঁতাত ক্ষমার অযোগ্য অপরাধ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ইরানের জনগণের সঙ্গে শত্রুতা করা এক মূর্খতাপূর্ণ জুয়া এবং যারা ইসরাইলের সঙ্গে মিলে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাদের জবাবদিহি করতে হবে। রয়টার্সের এক সূত্র জানিয়েছে, নেতানিয়াহু ও আল নাহিয়ান গত ২৬ মার্চ ওমানি সীমান্তের কাছে আল আইন শহরে কয়েক ঘণ্টা বৈঠক করেন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের সময় আমিরাত গোপনে ইরানের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছিল, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।