Web Analytics
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ভূমির প্রকৃত মালিক জনগণ এবং কর্মকর্তাদের তাদের সেবায় নিবেদিত থাকতে হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর সাতরাস্তায় ভূমি ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র ও কল সেন্টার পরিদর্শন করেন।

তিনি কর্মকর্তাদের অফিসে সময়মতো উপস্থিত থাকা, নির্ধারিত সময়ে অফিস ত্যাগ করা এবং দফতরের পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। জনসেবার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত কাজ সম্পন্ন করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।