Web Analytics
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা জুলাই শহীদদের পূর্ণাঙ্গ মূল্যায়নের দাবি জানিয়েছেন এবং যারা এখনো আহত অবস্থায় আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম হলে দলের ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মকবুল হোসাইন কাসেমী এবং পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ কাসেমী। প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বক্তারা বলেন, দেশের লাখ লাখ কওমি মাদ্রাসার শিক্ষার্থী নাগরিক হওয়া সত্ত্বেও বাজেটসহ বিভিন্ন ক্ষেত্রে তারা অবহেলিত। তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সম্মেলনে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে আইনশৃঙ্খলা উন্নয়ন, কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার বন্ধ এবং সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি অন্তর্ভুক্ত।

সম্মেলনে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা তাহের সাঈদ নির্বাচিত হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।