Web Analytics
ভারী বৃষ্টিতে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে; সড়ক, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে এবং বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়েছে। ফাতিহ জেলার বালাত এলাকায় গাড়ি পার্কিংয়ের প্রবেশপথে জমে থাকা পানিতে হাঁটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল বৃহস্পতিবার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। বেসমেন্ট ও নিচতলার ফ্ল্যাটের বাসিন্দাদের রাতে ওপরের তলায় থাকতে এবং খাল, ছোট নদীর তীর, আন্ডারপাস ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলেছেন তিনি। শহরজুড়ে ক্লাস স্থগিত করা হয়েছে, মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়েছে এবং প্রতিবন্ধী সরকারি কর্মচারী ও ছোট শিশুর মায়েদের ছুটি দেওয়া হয়েছে।

প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের এই শহরে প্রায় ৮ হাজার উদ্ধারকর্মী এবং ২ হাজার যানবাহন ও নির্মাণযন্ত্র মোতায়েন করা হয়েছে। জরুরি সেবাকেন্দ্রে আড়াই হাজারের বেশি খবর এসেছে; ১ হাজার ২৭৭টি বন্যা ও ১৫টি ভূমিধসের ঘটনা নথিভুক্ত হয়েছে। বন্যার পানি দুটি হাসপাতালে পৌঁছেছে এবং ৮০০টির বেশি বাড়ি, ২৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৭৬টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।