Web Analytics
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোববার সচিবালয় মেট্রোরেল স্টেশন থেকে দিয়াবাড়ি ডিপো পরিদর্শন শেষে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অদূর ভবিষ্যতে যোগাযোগ খাতে দৃশ্যমান উন্নয়ন সম্ভব হবে, যা জনগণের জন্য নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করবে।

মন্ত্রী বলেন, মেট্রোরেল ইতোমধ্যে সফল ও যাতায়াতবান্ধব প্রকল্প হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। মেট্রোরেলকে যোগাযোগ ব্যবস্থার ব্যাকবোন হিসেবে ধরে ভবিষ্যতে জনবহুল এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। রাজধানীতে মনোরেল, মেট্রোরেল ও বাস—এই তিন খাতকে সমন্বিত করে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে, সেতু ও নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেতু পারাপারে সম্ভাব্য সমস্যা আগে থেকেই চিহ্নিত করে সমাধানের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।