Web Analytics
শেরপুর সদর-১ আসনে ভোটে অনিয়ম ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও পুনঃভোটের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবীন। শনিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার প্রতীক ধানের শীষে ভোট কমানোর চেষ্টা করা হয়েছে।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় ডা. জেবীন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রভাবিত করা হয়েছে। তিনি দাবি করেন, লাঙ্গল প্রতীকের (জাতীয় পার্টি) এজেন্টরা কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেছে। তার অভিযোগ, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টির এজেন্টরা স্বাভাবিকভাবে কাজ করলেও বিএনপির এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে এবং কেন্দ্রের ভেতরে বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট কমানোর উদ্দেশ্যে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যা ছিল পরিকল্পিত কৌশল। এসব অনিয়মের তদন্ত করে পুনঃভোটের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি, দাবি করেন ভোটারদের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।