Web Analytics
শরণার্থী, অভিবাসী ও সংশ্লিষ্ট সেবার জন্য কংগ্রেস অনুমোদিত ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো চিঠিতে প্রস্তাবটি দেওয়া হয়। এতে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবা, স্বরাষ্ট্র, আবাসন ও নগর উন্নয়ন এবং বিচার বিভাগের বরাদ্দ কাটছাঁটের কথা রয়েছে।

রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া বরাদ্দ করা অর্থ বাতিলের চেষ্টা আইনবিরোধী। তিনি এ ধরনের পদক্ষেপ মোকাবিলায় সহকর্মীদের সঙ্গে কাজ করার কথা জানান। ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি অভিযোগ করেন, প্রেসিডেন্ট কংগ্রেস অনুমোদিত ব্যয়ের একটি অংশ একতরফাভাবে বাতিল করতে চাইছেন। তিনি একে ‘পকেট রিসিশন’ ও অবৈধ ‘লাইন-আইটেম ভেটো’ বলে বর্ণনা করেন।

রিসিশন বলতে আগে অনুমোদিত সরকারি বরাদ্দ বাতিলের জন্য কংগ্রেসের কাছে প্রেসিডেন্টের আহ্বান বোঝায়, যদিও এ প্রস্তাব রাজনৈতিক ও আইনগত বিতর্ক তৈরি করেছে। তহবিল কাটছাঁটকে অভিবাসন কমানোর প্রশাসনের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে কিছু বৈধ শরণার্থীকে আটক করার ক্ষেত্রে আইসিইর ক্ষমতা বৃদ্ধি এবং কিছু ভিসা-আবেদনকারীর জন্য নতুন নিয়মের কথাও উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।