Web Analytics
সিরাজগঞ্জ সদর উপজেলার সদান্দপুরে শহীদ এম মনসুর আলী স্টেশনে মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

লাইনচ্যুতির পর ট্রেনটির শিকল টেনে গতি থামানো হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্য ও রেলওয়ের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন এবং ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

যমুনা সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বলেন, লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথ সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। যাত্রী আরিফা খাতুন জানান, ট্রেনটি ঝাঁকুনি দিয়ে একদিকে হেলে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে যান। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।