Web Analytics
বরিশাল নগরী ও আশপাশের এলাকায় শুক্রবার গভীর রাত থেকে হঠাৎ করেই পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি না থাকায় যানবাহনের চালকদের খালি হাতে ফিরতে হচ্ছে। কিছু স্টেশনে সামান্য পেট্রোল থাকলেও সেখানে দীর্ঘ লাইন দেখা গেছে এবং পরে জানানো হয়েছে জ্বালানি শেষ। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন চালকরা এবং কর্মচারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

স্টেশন মালিকরা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আতঙ্কে চালকরা প্রয়োজনের তুলনায় তিন থেকে চারগুণ বেশি পেট্রোল ও অকটেন কিনছেন, ফলে মজুত দ্রুত শেষ হয়ে গেছে। অন্যদিকে, কিছু গ্রাহক অভিযোগ করেছেন মালিকরা অধিক মুনাফার আশায় তেল মজুত করছেন। বিভিন্ন স্টেশনের ব্যবস্থাপকরা জানান, শুক্রবার রাতেই পেট্রোল ও অকটেন শেষ হয়েছে, এখন কেবল ডিজেল রয়েছে।

মেঘনা পেট্রোলিয়ামের বরিশাল ডিপো ইনচার্জ জানিয়েছেন, অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে এবং নতুন জাহাজ পৌঁছালে কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।