Web Analytics
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে বিচারক মো. আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার মামলায় এটি তার দ্বিতীয়বারের মতো জামিন আবেদন নামঞ্জুর হলো। এর আগে গত ৫ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনও একই মামলায় তার জামিন আবেদন খারিজ করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের নিচতলায় অগ্নিকাণ্ডে সেলিম মন্ডলসহ তিন শ্রমিক মারা যান। কৃষক ওয়াজেদ আলী ২০২৪ সালের ৩০ জুন মামলাটি দায়ের করেন। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, এজাহারে আইভীর নাম নেই এবং তাকে হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সেলিনা হায়াৎ আইভীকে একাধিক হত্যা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।