Web Analytics
২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে সংসদীয় আলোচনায় যশোর-২ আসনের সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে বলেন, শুধু বাজেট বাড়ালেই হবে না। জনবল সংকট, ওষুধ নিয়ন্ত্রণের দুর্বলতা, বিকল যন্ত্রপাতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ঘাটতি দূর না হলে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। তিনি জানান, বর্তমানে স্বাস্থ্য খাতে প্রায় ৮০ হাজার পদ শূন্য রয়েছে এবং গত বছর পরিচালন খাত থেকে দুই হাজার কোটি টাকা ফেরত গেছে।

ফরিদ বলেন, স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র ১ শতাংশ বরাদ্দ ইতিবাচক হলেও তা ধীরে ধীরে ৫ শতাংশে উন্নীত করা উচিত। জনগণকে নিজেদের পকেট থেকে মোট স্বাস্থ্য ব্যয়ের ৭৯ শতাংশ বহন করতে হচ্ছে, যার মধ্যে প্রায় ৯০ হাজার কোটি টাকা ওষুধে এবং ২৫ হাজার কোটি টাকা পরীক্ষা-নিরীক্ষায় ব্যয় হয়। তিনি অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার রোধে নিয়ন্ত্রণ জোরদার ও বিকল যন্ত্রপাতি দ্রুত মেরামতের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ২০৩০ সালের এসডিজি-৩ অর্জনে প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানো, গবেষণা ও কাঠামোগত সংস্কার জরুরি। মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা গেলে সাধারণ মানুষ প্রকৃত সুফল পাবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।