Web Analytics
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে চারটি তেলবাহী ট্যাংকারসহ মোট ১৫টি জাহাজ চলাচল করেছে। ইরানের বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এসব জাহাজ আইআরজিসির অনুমতি ও প্রয়োজনীয় সমন্বয়ের পর প্রণালিটি অতিক্রম করেছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়, কোনো জাহাজ যদি “শত্রুতাপূর্ণ শক্তির” সঙ্গে সহযোগিতা করে, তাহলে সেটিকে তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হবে। আইআরজিসি জানিয়েছে, এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আইআরজিসির এই ঘোষণা আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।