আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সরকার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন বাকি সিদ্ধান্ত ভারত সরকারের। শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশিনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে সরকার হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না; তার ভাষ্য অনুযায়ী, এ-সংক্রান্ত আইন শেখ মুজিবই করে গেছেন।
তিনি জানান, বাংলাদেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, সরকার তা দেবে বলে তিনি জানান। ভূমি রেজিস্ট্রেশন খাত নিয়ে তিনি বলেন, সাব-রেজিস্ট্রারদের ভূমিকা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ এবং এই অবস্থা থেকে বের হতে হবে।