Web Analytics
মধ্যপ্রাচ্যে কয়েক মাসের টানা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর মজুত মারাত্মকভাবে কমেছে। এই পরিস্থিতিতে মার্কিন সামরিক পরিকল্পনাবিদেরা পাল্টা হামলা বা সামরিক অভিযানের বর্তমান গতি বজায় রাখা সম্ভব কি না, তা পুনর্বিবেচনা শুরু করেছেন। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিএসআইএসের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২ হাজার ৩০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল; এখন তা ৮২৭টির নিচে নেমেছে। থাড ব্যবস্থার ক্ষেপণাস্ত্রও ৪৫২টি থেকে কমে ২৭৮টির নিচে এসেছে। সিএসআইএস বলেছে, এই গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের অন্তত তিন বছর লাগতে পারে।

ঘাটতির কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্বের অন্য কোথাও নতুন সংকট দেখা দিলে মার্কিন কর্মী ও ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় পেন্টাগন ২০২৬ অর্থবছরে ৬৭ বিলিয়ন ডলারের জরুরি তহবিল প্রস্তাব করেছে। এর মধ্যে ১৮.২ বিলিয়ন ডলার প্যাট্রিয়ট, টমাহক ক্রুজ মিসাইল ও থাড ব্যবস্থা পুনরায় সংগ্রহে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।