Web Analytics
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় ধ্বংসযজ্ঞ, বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন। তিনি বলেন, গাজার গণহত্যা থামাতে আন্তর্জাতিক ব্যবস্থা ও জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে; সেখানে নারী, শিশু ও নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

এরদোয়ান সুরা আল-মায়িদাহর ৩২ নম্বর আয়াতের অংশ উদ্ধৃত করে বলেন, অন্যায়ভাবে একজনকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যার সমান এবং একটি প্রাণ রক্ষা করা সমগ্র মানবজাতিকে রক্ষার সমান। তাঁর মতে, কোরআনের এই বাণী শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য চূড়ান্ত শিক্ষা। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নীরব দর্শকের ভূমিকা নেওয়ার অভিযোগও করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজা এখন শুধু যুদ্ধক্ষেত্র নয়; এটি বিশ্বের সবচেয়ে বড় ধ্বংসস্তূপ ও কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে। মানবতার মর্যাদা রক্ষা এবং রক্তপাত অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে বলা হয়, ফিলিস্তিনে দ্রুত স্থায়ী শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত না হলে আন্তর্জাতিক আইন ও ফোরামগুলোর প্রাসঙ্গিকতা থাকবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।