Web Analytics
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বুধবার এক লিখিত বিবৃতিতে সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধাক্কা খাওয়ার পর ওয়াশিংটনের বৈরী নীতিতে পরিবর্তন আসবে বলে আশা করা ভুল।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র মঙ্গলবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দ্বীপটিতে পাঁচটি বিস্ফোরণের খবর দিয়েছে। ট্রাম্পের দাবি, সেখানে নির্মিত একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে ইরানের বিপ্লবী গার্ড বলেছে, তারা নিজেদের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে।

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, রিপাবলিকানদের পরাজয়ের মাধ্যমে মার্কিন জনগণ যুদ্ধের বিপক্ষে রায় দিয়েছে, যদিও ট্রাম্পের নতুন হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। ট্রাম্প বলেছেন, পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরুর প্রয়োজন নাও হতে পারে। ইরান, কাতার ও চীন জানিয়েছে, নতুন সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।