Web Analytics
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। রোববার (১২ এপ্রিল ২০২৬) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ‘মেসার্স হাওলাদার স্টোর’ ও ‘সিকদার স্টোর’ নামের দুটি দোকানে তল্লাশি চালিয়ে ডিলার আ. কুদ্দুস হাওলাদার ও মো. সাইদুর রহমান শিকদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ২ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৬০০ লিটার পেট্রোলসহ মোট ৩ হাজার লিটার তেল জব্দ করা হয়। পরে নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট ও আলফা চালকদের কাছে বিক্রি করে ৩ লাখ ৯ হাজার ৬০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, অভিযুক্তরা বরিশাল নগরের একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করে বাবুগঞ্জে বেশি দামে বিক্রি করছিলেন।

প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।