তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে ইরানের ১১টি জাহাজ আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচল করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এর মধ্যে আটটি জাহাজ ইরানের সমুদ্রসীমা থেকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে এবং তিনটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে ইরানের সমুদ্রসীমায় এসেছে। এই ঘটনাটি ঘটেছে গত রোববার খসড়া সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পর।
খবরে বলা হয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে ইরান অন্তত ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে টোলমুক্ত অনুমতি দিতে সম্মত হয়েছে। মার্কিন অবরোধ ভেদ করে ইরানি জাহাজগুলোর চলাচলের খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আলজাজিরা সূত্রে জানা যায়, এই ঘটনাটি ইরান-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও পূর্ণাঙ্গ চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।