Web Analytics
ইসরাইলের সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত বাতিল করেছে। বুধবার দেওয়া রায়ে আদালত জানায়, রেড ক্রসকে সাক্ষাৎ থেকে বিরত রেখে সরকার ইসরাইলি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আদালত এই নীতিটি অবিলম্বে বাতিলের নির্দেশ দেয়।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইলি কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছিল, যা দুই বছরেরও বেশি সময় ধরে কার্যকর ছিল। বিচারপতি ড্যাফনি বারাক-এরজ রায়ে উল্লেখ করেন, সরকারকে একাধিকবার সুযোগ দেওয়া হলেও তারা নিষেধাজ্ঞার পক্ষে কোনো গ্রহণযোগ্য আইনি ভিত্তি দেখাতে পারেনি।

দ্য অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরাইল, ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস–ইসরাইল, হামোকেড ও গিশাসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। এটি সরকারের যুদ্ধকালীন নীতির ওপর একটি গুরুত্বপূর্ণ আইনি আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।