Web Analytics
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা করেছে যে ইরানের বন্দরগুলোতে আরোপিত মার্কিন অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য। এক বিবৃতিতে সেন্টকম জানায়, অবরোধ কার্যকর করতে একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে, যেখানে ৩০০ জনেরও বেশি দক্ষ নাবিক আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযান পরিচালনা করছেন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, সমুদ্রপথে ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে।

সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের বন্দরগুলোতে অবরোধ সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে এবং মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সামুদ্রিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। তিনি সামাজিকমাধ্যম এক্সে বলেন, ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশ আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যের ওপর নির্ভরশীল এবং অবরোধ কার্যকর হওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের বন্দরগুলো দিয়ে সব ধরনের অর্থনৈতিক লেনদেন বন্ধ হয়েছে।

আল জাজিরা সূত্রে জানা যায়, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামুদ্রিক অর্থনৈতিক চাপ আরও জোরদার করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।