জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর এলাকায় একটি পুকুর থেকে বোমা সদৃশ মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। স্থানীয় এক নারী ছাগল চরাতে গিয়ে মরিচা ধরা বস্তুটি দেখতে পান এবং সেটিকে লোহার টুকরো ভেবে তুলতে গেলে স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি হেফাজতে নেয় এবং বর্তমানে এটি পুলিশি পাহারায় রয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি এলাকায় আনা হয়েছিল, কিন্তু তা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং মর্টারশেলটি নিরাপদে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।