Web Analytics
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখতে বৃহস্পতিবার সকালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী। সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এতে বিভিন্ন সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

অভিযানে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা, ধূমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী ও ছাত্রদল অংশ নেয়। আয়োজক ও স্বেচ্ছাসেবকেরা স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করেন এবং সৈকত পরিচ্ছন্ন রাখার বার্তা ছড়িয়ে দেন।

জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা-সচেতনতামূলক সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে। পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব কুয়াকাটা গড়তে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত কাজ প্রয়োজন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল বলেন, আন্তর্জাতিক মানের সৈকতে রূপান্তরের উদ্যোগে পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।