Web Analytics
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার বাড়ি দক্ষিণ শিবপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিহতের ভাই মোহাম্মদ সেলিম জানান, বুধবার রাতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন শামীম। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন তাকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায় এবং সেখানে বেধড়ক মারধর ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি আরও জানান, প্রায় ১৫ দিন আগে স্থানীয় জাফর ও ইরান নামের দুই ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিরোধ হয়েছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে এবং তদন্ত চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।