Web Analytics
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে বিরোধী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন তা ঠিক নয় এবং তাদের আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধী দলের অধিকার, তবে তা সংঘাতের রূপ নেওয়া উচিত নয়।

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, বিএনপি সনদ বাস্তবায়ন চায় না—এমন ধারণা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে এবং এতে জাতির সঙ্গে প্রতারণা হয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত নয়, সেগুলো জানিয়েছে; তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশই দলটি পালন করবে।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন হবে, তা নিয়ে ভিন্নমত রয়েছে এবং বিষয়গুলো সংসদে আলোচনা হওয়া উচিত। তিনি দাবি করেন, সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করছে না এবং বিএনপিতে কোনো গ্রুপিং নেই। গণমাধ্যম প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।