Web Analytics
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অনেক কথা হয়েছে, এবার কাজ শুরু করতে হবে। সোমবার রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা–৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান ঘোষণা দেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলে পরদিন থেকেই ঢাকা–৯ আসনে উন্নয়ন কার্যক্রম শুরু হবে। তিনি জানান, এলাকায় একটি খেলার মাঠ নির্মাণ, হাসপাতালের ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বাঁশের সেতুগুলো পাকা করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। দুর্নীতি দমনে বিএনপির অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশন গঠন করে স্বাধীনভাবে কাজের সুযোগ দিয়েছিলেন।

তিনি খালেদা জিয়ার উন্নয়নমুখী নেতৃত্বের প্রশংসা করে বলেন, বিশ্বের অন্যান্য দেশ যদি জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তবে বাংলাদেশও পারবে। জনসভায় স্থানীয় নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!