Web Analytics
অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। আলজাজিরার খবরে বলা হয়েছে, মসজিদের প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদের ফটক ও আশপাশের সড়কে নামাজ আদায় করেন। দামেস্ক গেট এলাকাসহ নিকটবর্তী স্থানে মুসল্লিরা জড়ো হলেও তারা ভেতরে প্রবেশ করতে পারেননি।

জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য নতুন ইহুদিকরণ বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং মসজিদটিকে তার ফিলিস্তিনি ও ইসলামি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা।

ছয় দশকের মধ্যে এই প্রথমবারের মতো আল-আকসা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি, যা অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।