মার্কিন সিনেটর ক্রিস মারফি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধারাবাহিক পোস্টে এই ডেমোক্র্যাটিক সিনেটর সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে।
মারফি জানান, এই যুদ্ধ ইতিমধ্যে অঞ্চলটিকে সহিংসতার চক্রে ফেলে দিয়েছে এবং ট্রাম্প ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা করেছিলেন। তিনি বলেন, এখন গোটা অঞ্চল আগুনে জ্বলছে। সিনেটর আরও উল্লেখ করেন, প্রথম সংকটটি হরমুজ প্রণালিকে ঘিরে, যা একটি সরু নৌপথ এবং এর মাধ্যমে বিশ্বের ২০ শতাংশেরও বেশি তেল ও গ্যাস পরিবহন হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জন নিহত এবং ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত ও ২০০ জন আহত হয়েছেন।