Web Analytics
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। শুক্রবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

নাসিরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব। আলাউদ্দীন মোহাম্মদ আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব এবং এস.এম. সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষসহ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মোট ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে।

কেন্দ্রীয় বিভিন্ন বিষয়ের সম্পাদক ও সহসম্পাদক পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। এসব দপ্তরের মধ্যে আন্তর্জাতিক, আইন, প্রচার, শিক্ষা, নারী, পরিবেশ ও জলবায়ু, মিডিয়া, ধর্ম, তথ্য-প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা এবং ক্রীড়া অন্তর্ভুক্ত। বিভিন্ন বিভাগে সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকও নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ডায়াসপোরা সাংগঠনিক সম্পাদক, সহসম্পাদক এবং সদস্য পদে একাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।