Web Analytics
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলা নারী ব্যবসায়ী সাথী আক্তারকে জামিন দিয়েছেন আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

২৫ অক্টোবর, রোববার, ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ভিডিও দুটির দৈর্ঘ্য ছিল ৫ মিনিট ২২ সেকেন্ড এবং ৮ মিনিট ৮ সেকেন্ড। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তিনি সেখানে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তাকে বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলতে শোনা যায়।

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ ঘটনায় উত্তেজনা তৈরি হলে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।