Web Analytics
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশজুড়ে নাশকতা, হামলা ও অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে। বুধবার জাতীয় সংসদে বক্তব্যে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, গত কয়েকদিনে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা ও সহিংসতা দেখা গেছে। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনের আড়ালে লেদার ও সিরামিক কারখানা এবং বিদ্যুৎ অফিসে হামলা ও অগ্নিসংযোগে একটি ‘তৃতীয় অপশক্তি’ বা বহিরাগত দুষ্কৃতিকারীদের উস্কানি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ব্যাকপ্যাক নিয়ে মিছিলে ঢোকা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জামায়াত আমির বলেন, দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস শিল্পখাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়যন্ত্রে অর্থনীতি ঝুঁকিতে পড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরও সরকারের সুনির্দিষ্ট কৌশল ও দৃশ্যমান অগ্রগতি স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।