Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করবেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত থাকবেন।

জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে এই পদকের মাধ্যমে সম্মানিত করা হবে। এটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার, যা জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।