Web Analytics
জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল বৃহস্পতিবার এই আদেশ দেন। আগামী ৯ জুন সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে ১১ মার্চ আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। তিনি বলেন, প্রসিকিউশন পর্যাপ্ত প্রমাণ হাজির করতে পারেনি। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, অভিযোগ যথাযথ প্রমাণের ভিত্তিতে দাখিল করা হয়েছে এবং বিচার চলাকালে অপরাধ প্রমাণ করা সম্ভব হবে। উভয় পক্ষের শুনানি শেষে ৩০ এপ্রিল আদেশের দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ও মেনন নিরস্ত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারে উসকানি দেন। ২০২৪ সালে তাদের গ্রেপ্তার করা হয় এবং তারা তখন থেকেই কারাগারে রয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।