Web Analytics
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের এক্স-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলার ফলে দূতাবাস প্রাঙ্গণে সীমিত অগ্নিকাণ্ড ঘটে এবং ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনের কর্মীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। রিয়াদ, জেদ্দা ও জাহরানে কর্মরতদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে এবং অঞ্চলটির সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে হামলার দায় কার ওপর বর্তায় বা হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে ঘটনাটির পর কূটনৈতিক ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।